`
|| SHAN leather Bangladesh ||shanbd|| বাংলাদেশে লেদারের (চামড়ার-Leather ) ব্যাগের দাম কৃত্রিম বা সাধারণ কাপড়ের ব্যাগের চেয়ে বেশি হওয়ার পেছনে বেশ কিছু যুক্তিসঙ্গত কারণ রয়েছে:
১। গরুর চামড়া কাঁচামালের খরচ(Cow Leather Cost) : গরু কিংবা ছাগলের চামড়া (বিশেষ করে ফুল-গ্রেইন বা টপ-গ্রেইন লেদার) যেগুলো চামড়া বিক্রয় এলাকায় পাওয়া যায়, তা প্রক্রিয়াজাত করা অত্যন্ত ব্যয়বহুল বলে চামড়ার দাম বেড়ে যায়, ফলের ব্যাগ এবং জুতার দামের ক্ষেত্রেও এটার প্রভাব পড়ে।
২। চামড়া প্রক্রিয়াজাতকরণ খরচ (Tanning Part-Leather ): একটা সাধারণ কাঁচা চামড়াকে টেকসই ও ব্যবহারের উপযোগী করতে প্রসেসিং বা ট্যানিংয়ের দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় কেমিক্যাল ও ভেজিটেবল ট্যানিং মুল প্রক্রিয়ার ক্ষেত্রে অনেক সময় ও অর্থ খরচ হয়। এই ট্যানিং করার যাবতীয় কেমিক্যাল দেশের বাইরে থেকে ইমপোর্ট করে আনতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এর প্রভাবে ফিনিশ লেদারের দাম বেড়ে যায়।
৩। দক্ষ হাতের তৈরির নিখুঁত কাজ (SHAN Craftsmanship): অধিকাংশ ভালো মানের লেদার ব্যাগ,জুতা, মানিব্যাগ, বেল্ট অভিজ্ঞ কারিগরদের মাধ্যমে সম্পূর্ণ দক্ষ হাতে সেলাই করা হয়, যার শ্রমমূল্য অনেক বেশি। সবচেয়ে বড় সমস্যা এই খাতে দক্ষ শ্রমিক পাওয়া অনেক-টা দুষ্কর। অনেক কষ্ট করে, সময় দিয়ে শ্রমিক তৈরি করার পর দেখা যায়, সে শ্রমিক নিজে ২/১ মেশিন দিয়ে কাজ শুরু করে দেয়। ফলে বরাবরই এই খাতে দক্ষ শ্রমিকের ঘাটতি থেকেই যায়। ফলে পণ্য উৎপাদন এবং উৎপাদনের সময় দুটোই ব্যাহত হয় এবং পণ্যের দামে এর একটা প্রভাব পড়ে।
৪। উন্নত মেটাল জিপার ও হার্ডওয়্যার(SHAN Hardware Item) : অরজিনাল লেদার ব্যাগে সাধারণত প্লাস্টিকের জিপার বা ফিতা ব্যবহার করা হয় না। এতে আধুনিক ব্রাস বা উন্নতমানের ধাতু দিয়ে তৈরি জিপার, বাকল ও লক ব্যবহার করা হয়। শান ব্র্যান্ড এই ধরনের হার্ডওয়্যার এবং মেটাল গুলা বিদেশ থেকে ইমপোর্ট করে ফলে ডলারের দামের সাথে এই পণ্য উৎপাদনে খুব গুরুত্ব সহকারে প্রভাব পড়ে। যা পণ্যের দাম বৃদ্ধি করে।
৫। শ্রমিকের নৈতিক অবক্ষয় : গার্মেন্ট সেক্টরে যেমন ওয়ার্কার চেইন তৈরি হয়েছে, আমাদের লেদার সেক্টরে ২০২৬ সাল পর্যন্ত ওইভাবে তৈরি হয় নাই। ফলে এখনো এই সেক্টরে দক্ষ শ্রমিকের অনেক ঘাটতি রয়েছে। দক্ষ শ্রমিক না পাওয়া, কাজের ধীরগতি এবং সময় মত পন্য ডেলিভারি করতে না পারা এসব কারণে লেদার পন্যের দাম বৃদ্ধিতে প্রভাব পড়ে।। মূলত দক্ষ শ্রমিকের ঘাটতির জন্যই এই সেক্টর এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে বলে মনে করি।
৬। ব্র্যান্ড ভ্যালু ও ডিজাইন (SHAN Brand Value & Design) : শান ব্রান্ড তার সুনাম এবং ব্র্যান্ডিং ঠিক রাখার জন্যে সবসময় চেষ্টা করে ইউনিক ডিজাইন ও ফিনিশিংয়ের মাধ্যমে নিজস্ব ব্রান্ডিং Identity তৈরি করতে। আমরা দক্ষ কারিগর দ্বারা সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করে থাকি এবং ক্রমাগত ডিজাইন ডেভেলপমেন্টে মনোযোগ দিয়ে থাকি। এই ডিজাইন ডেভেলপমেন্ট এবং কারিগারি দক্ষতায় প্রচুর বিনিয়োগ করতে হয়। যার কারণে লেদারের ব্যাগ এবং পণ্যের দাম বৃদ্ধি পায়। shanbd||
#shanleather #LeatherGoodsManufacturer #leatherbagbrand #shanbd #shanmart #shaanLeather #shanmartbd