11 Sep 2026

অরজিনাল লেদারের জুতার যত্ন কিভাবে নিতে হয়।

অরজিনাল লেদারের জুতার যত্ন কিভাবে নিতে হয়।

অরজিনাল লেদারের (গরুর চামড়ার) জুতা দীর্ঘস্থায়ী এবং উজ্জ্বল রাখতে নিয়মিত ও সঠিক উপায়ে যত্ন নেওয়া খুব জরুরি।। কারণ আপনি জুতার যত্ন নিলে লেদারের জুতা অনেকদিন টিকে থাকে। আজকে আমরা আলোচনা করবো শান ব্র্যান্ডের অরজিনাল চামড়ার জুতার যত্ন কিভাবে করতে হয় :

 

 ১। ধুলোবালি পরিষ্কার করা: Original Leather এর জুতা প্রতিবার ব্যবহারের পর একটি নরম সুতি কাপড় বা জুতার নরম ব্রাশ (ঘোড়ার চুলের ব্রাশ ) ব্রাশ দিয়ে জুতার উপরের ধুলোবালি হালকাভাবে মুছে ফেলুন। এত জুতা দেখতে বেশ ভালো লাগবে।

 

২। কন্ডিশনিং ও ময়েশ্চারাইজিং : অরজিনাল গরুর চামড়া যাতে ফেটে না যায় বা শুকিয়ে না যায়, সেজন্য মাসে ১–২ বার ভালো মানের লেদার ইয়াম কন্ডিশনার প্রয়োগ করুন। অল্প পরিমাণ ইয়াম কাপড়ে কিংবা ফোমে নিয়ে গোল করে ঘুরিয়ে জুতায় ম্যাসাজ করুন। এতে আপনার জুতা অনেক বেশি শাইনিং দেখাবে এবং ভালো থাকবে ||shanmartbd ||

 

৩। পলিশিং ও শাইন : আপনার জুতার রঙের সাথে মিল রেখে ওয়েক্স বা ক্রিম পলিশ ব্যবহার করুন। এটি আপনার জুতার গরু বা ছাগলের চামড়াকে সুরক্ষা দিবে এবং চকচকে ভাব ফিরিয়ে আনবে। পলিশ লাগানোর পর নরম ব্রাশ বা নরম কাপড় দিয়ে ঘষে গ্লেজ আনুন ||shanbd||

 

৪। ভালো ব্র্যান্ড সিলেক্ট করা Select Best Brand: বাজারে অনেক ধরনের জুতা পাওয়া যায়। কিন্তু সব জুতা কিন্তু অরজিনাল লেদারের না। হাতেগোনা কিছু প্রতিষ্ঠান অরজিনাল চামড়ার জুতা (Leather Shoes) বিক্রয় করে থাকে। অরজিনাল চামড়ার জুতা উৎপাদন এবং বিক্রয়ের জন্যে শান ব্র্যান্ডের সুনাম রয়েছে। স্বাভাবিক-ভাবেই ভালো চামড়ার জুতা একটু যত্ন নিলেই, টিকেও বেশি দিন। || শান ব্রান্ড ||

 

৫। পানি ও আর্দ্রতা থেকে সুরক্ষা : লেদারের জুতা পানিতে ভিজলে চামড়া নষ্ট হয়ে যায়। বৃষ্টি বা পানির হাত থেকে আপনার অরজিনাল লেদারের জুতার সুরক্ষায় আপনাকে ধৈর্যশীল হতে হবে। এজন্য অতিরিক্ত পানিতে চামড়া জুতা ব্যবহার না করাই উত্তম অথবা বৃষ্টি থামলে আপনি হাঁটা চলাফেরা করতে পারেন। এত দীর্ঘ মেয়াদে আপনি লেদারের জুতা ব্যবহার করতে পারবেন। || Shan Bangladesh ||

 

আপনি আপনার জামা কাপড় যেরকম প্রতিদিন আয়রন করেন এবং একদিন ব্যবহার করেই ওয়াশ করেন, ঠিক তেমনি অরিজিনাল চামড়া জুতার যত্ন নিলে সেটি বহুদিন ভালো থাকবে ||shanleather ||Best Leather Footwear Brand in Bangladesh ||

Reviews (0)

No reviews yet. Be the first to share your thoughts about this blog.

Please login to submit a review.