11 Sep 2026

অরজিনাল লেদার ব্যাগের যত্ন কিভাবে নিতে হয়

অরজিনাল লেদার ব্যাগের যত্ন কিভাবে নিতে হয়

Original Leather এর ব্যাগ ( লেদার) বা চামড়ার ব্যাগ দীর্ঘদিন ভালো, নরম ও নতুন ব্যাগের মতো চকচকে রাখতে সঠিক যত্ন নেওয়া খুব জরুরি। নিচে আলোচনা করবো শান ব্যান্ড কিভাবে তাদের লেদার ব্যাগের যত্ন নিতে, তাদের কাস্টমার এবং ক্লায়েন্টদের উৎসাহিত করে :

 

১। লেদার ব্যাগ ​নিয়মিত পরিষ্কার করা এবং ​ধুলোবালি দূর করা: এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিবার ব্যবহারের পর বা অন্তত সপ্তাহে একবার একটি শুকনো, নরম সুতি বা মাইক্রোফাইভার কাপড় দিয়ে ব্যাগের ওপরের ধুলোবালি মুছে ফেলতে হবে। কারণ ধুলাবালি বা ময়লা থেকেই ফাঙ্গাসের জন্ম হয়, যা ব্যাগের দীর্ঘস্থায়িত্ব নষ্ট করতে সহায়ক হয়। তাই শান ব্র্যান্ডের অরিজিনাল চামড়ার ব্যাগগুলো সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।। এতে করে দীর্ঘমেয়াদে আপনি ব্যাগগুলো ব্যবহার করতে পারবেন।

 

২। চামড়ার ​দাগ তোলা Clean up Leather : অরজিনাল চামড়ার ব্যাগে সাধারণ হালকা দাগ দূর করতে মৃদু সাবান পানি (শিশুদের শ্যাম্পু বা মাইল্ড লিকুইড সোপ) খুব সামান্য পানিতে মিশিয়ে কাপড় ভিজিয়ে আস্তে আস্তে মুছুন। কিন্তু মনে রাখবেন সরাসরি পানিতে ভিজিয়ে ধোবেন না। || shaanmartbd||originalleathergoods||

 

৩। গরুর চামড়ার (Cow Leather) ব্যাগে ​ভেজা ভাব কমানো: কোনো কারণে আপনার অরজিনাল গরুর চামড়ার ব্যাগ ভিজে গেলে ঘরের সাধারণ বাতাসে ব্যাগটি শুকাতে দিন। সাধারণত শান ব্যান্ড উন্নত মানের জেনুইন লেদার দিয়ে ব্যাগ তৈরি করে থাকে, তাই কখনই এই ব্র্যান্ডের ব্যাগগুলোতে হেয়ার ড্রায়ার, কড়া রোদ বা হিটার ব্যবহার করবেন না৷ এতে করে চামড়া ফেটে বা শক্ত হয়ে যেতে পারে |Soft Leather ||

 

৪। ​চামড়ার Leather মায়শ্চারাইজিং ও কন্ডিশনিং ​লেদার : জেনুইন চামড়ার ব্যাগ শুকিয়ে যাওয়া বা ফেটে যাওয়া রোধ করতে ২–৩ মাস পর পর 'লেদার কন্ডিশনার' বা 'লেদার ক্রিম' যা ইয়াম নামে বেশ পরিচিত, সেটি ব্যবহার করতে পারেন।

 

 ৫। জেনুয়িন লেদারের ব্যাগ ​ব্যবহারের নিয়ম : সামান্য লেদার কন্ডিশনার বা ইয়াম কাপড়ে নিয়ে বৃত্তাকারে (circular motion) ব্যাগে ম্যাসাজ করুন। এতে ব্যাগের উজ্জ্বলতা বাড়বে এবং চামড়া অনেকটা নরম থাকবে । এত করে ব্যাগ ব্যবহার করে আপনি অনেক আরাম পাবেন।।

 

৬। ​লেদারের ব্যাগ সঠিক উপায়ে সংরক্ষণ (Storage very carefully ) ​শেপ বা আকার ঠিক রাখা: ব্যাগ রাখার সময় তার ভেতরে বাবল র‍্যাপ, বাটার পেপার বা পুরোনো নরম কাপড় দিয়ে পূরণ করে রাখুন, যাতে ব্যাগের আকার নষ্ট না হয়। (খবরের কাগজ এড়িয়ে চলুন, কারণ কালির দাগ ব্যাগের ভেতরের কাপড়ে লেগে যেতে পারে)। যে কোন স্থানে ব্যাগ রাখার সময় খুব যত্ন সহকারে ব্যাগ রাখতে হবে।

 

৭। চামড়ার ব্যাগে ​ডাস্ট রাখা: ব্যাগ সব সময় একটি সুতি বা ক্যানভাসের ডাস্ট ব্যাগে (Dust Bag) বা নরম কাপড়ের থলিতে মুড়িয়ে রাখুন। প্লাস্টিকের ব্যাগে কখনো রাখবেন না, এতে চামড়া শ্বাস নিতে পারে না এবং ফাঙ্গাস বা ছাতা পড়তে পারে। কিন্তু শান ব্র্যান্ডের উন্নত মানের জেনুইন লেদারের ব্যাগে পাঙ্গাস পড়ে গেলেও আপনি ভয় পাবেন না। একটু ভালোভাবে পরিষ্কার করলেই পাঙ্গাস চলে যাবে। আপনি আবার আগের মতো ব্যাগটা ব্যবহার করতে পারবেন।

 

৮। অরজিনাল চামড়ার ব্যাগে ​বাতাস চলাচলের জায়গা রাখা : আপনার জেনুইন গরুর চামড়ার ব্যাগ টি শুষ্ক, ঠান্ডা ও বায়ু চলাচল করে এমন জায়গায় ব্যাগ রাখুন। শান ব্র্যান্ডের উন্নত মানের অরজিনাল লেদারের ব্যাগগুলো রাখার জন্য আপনি আলাদা একটা সেলফ ইউজ করতে পারেন। এতে করে আপনার ব্যাগগুলোর ডিজাইন এবং চামড়ার গুণগত মান ঠিক থাকবে। কিন্তু অনুগ্রহপূর্বক কড়া রোদ বা স্যাঁতসেঁতে আর্দ্র পরিবেশে ব্যাগ রাখবেন না।

 

৯। ​ব্যাগ ব্যবহারে অন্যান্য সতর্কতা : অরজিনাল চামড়ার ব্যাগে ​পানি ও পারফিউম খুব সতর্কতার সাথে রাখতে হবে। বা দূরে রাখাই ভালো। মনে রাখবেন, পারফিউম, মেকআপ বা স্যানিটাইজারের অ্যালকোহল চামড়ার রং নষ্ট করে দিতে পারে।

 

১০। ​লেদার ব্যাগে ভারসাম্য রাখা : Original Leather Bag - ব্যাগে অতিরিক্ত ভারী জিনিস বহন না করাই উত্তম। কারণ এতে ব্যাগের বেল্ট ও শেপ নষ্ট হয়ে যেতে পারে । তাছাড়া লেদারের ধরনের উপর ভিত্তি করে আপনাকে মাল বা জিনিসপত্র বহন করতে হবে। ওভার এক্সেল জিনিস নিলে লেদারের ব্যাগটা নষ্ট হয়ে যেতে পারে। উপরোক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায়, যত্নসহকারে এবং সচেতনভাবে লেদারের ব্যাগ ব্যবহার করলে বহু বছর এটা ভালো থাকে|| shanleather ||

Reviews (0)

No reviews yet. Be the first to share your thoughts about this blog.

Please login to submit a review.